পূজা — ৩৮০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওই শুনি যেন চরণধ্বনি সে,শুনি আপন-মনে।বুঝি আমার মনোহরণ আসে গোপনেপাবার আগে কিসের আভাস পাই,চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো,মালার গন্ধ এল যারে জানি স্বপনে।ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই-যে—তার চলার পথের কাছে ওই-যে।দিগঙ্গনার অঙ্গনে যে আজিক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজি,আশার হাওয়া লাগে ওই নিখিল গগনে॥