পূজা — ৩৯১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তরতবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর॥ওহে অপাপপুরুষ, দীনহীন আমি এসেছি পাপের কূলে—প্রভু, দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া করে লও তুলেআমি জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি—প্রভু, দয়া কোরো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি॥