পূজা — ৩৯৬
গীতবিতান
কেন বাণী তব নাহি শুনি নাথ হে?অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে, বিরহে তব কাটে দিনরাত হে॥স্বপনসম মিলাবে যদি কেন গো দিলে চেতনা—চকিতে শুধু দেখা দিয়ে চিরমরমবেদনা,আপনা-পানে চাহি শুধু নয়নজলপাত হে॥পরশে তব জীবন নব সহসা যদি জাগিলকেন জীবন বিফল কর— মরণশরঘাত হে।অহঙ্কার চূর্ণ করো, প্রেমে মন পূর্ণ করো,হৃদয় মন হরণ করি রাখো তব সাথ হে॥