পূজা — ৪১৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো॥অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল।জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর॥