পূজা — ৪২০
গীতবিতান
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে॥বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজো হৃদয়পুরে—তোমা বিনে অনাথ আমি অতি হে॥মিছে আশা লয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শান্ত,তবু চঞ্চল বিষয়ে মতি হে—নিবারো নিবারো প্রাণের ক্রন্দন, কাটো হে কাটো হে এ মায়াবন্ধনরাখো রাখো চরণে এ মিনতি হে॥