পূজা — ৪২৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি নাহি মাহি নিদ্রা আঁখিপাতে।তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে॥ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।দ্বার খোলো হে দ্বার খোলো—প্রভু করো দয়া, দেহো দেখা দুখরাতে॥