পূজা — ৪২৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কার মিলন চাও বিরহী—তাঁহারে কোথা খুঁজিছ ভব-অরণ্যেকুটিল জটিল গহনে শান্তিসুখহীন ওরে মন॥দেখো দেখো রে চিত্তকমলে চরণপদ্ম রাজে— হায়!অমৃতজ্যোতি কিবা সুন্দর ওরে মন॥