পূজা — ৪৩০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

মোরে বারে বারে ফিরালে।পূজাফুল না ফুটিল দুখনিশা না ছুটিল,না টুটিল আবরণ॥জীবন ভরি মাধুরী কী শুভলগনে জাগিবে?নাথ ওহে নাথ, করে লবে তনু মন ধন?