পূজা — ৪৭৯
গীতবিতান
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান।অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার—পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান॥ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে—নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে,এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান॥