পূজা — ৪৮৩
গীতবিতান
আমি দীন, অতি দীন-কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ॥তব মেহ শত ধারে ডুবাইছে সংসারে,তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন॥হৃদয়ে যা আছে দিব তব কাছে,তোমারি এ প্রেম দিব তোমায়ে-চিরদিন তব কাজে বহিব জগতমাঝে,জীবন করেছি তোমার চরণতলে লীন॥
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)