পূজা — ৫০৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে,সুগন্ধ ভাসে আনন্দ-রাতে॥খুলে দাও দুয়ার সব,সবারে ডাকো ডাকো,নাহি রেখো কোথাও কোনো বাধা—অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে॥