পূজা — ৫০৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি মম জীবনে নামিছে ধীরেঘন রজনী নীরবে নিবিড়গম্ভীরে॥জাগো আজি জাগো, জাগো রে তাঁরে লয়েপ্রেমঘন হৃদয়মন্দিরে॥