পূজা — ৫১৩

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

জরজর প্রাণে, নাথ, বরিষন করো তব প্রেমসুধা—নিবারো এ হৃদয়দহন॥করো হে মোচন করো সব পাপমোহ,দূর করো বিষয়বাসনা॥