পূজা — ৫৩৮
গীতবিতান
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে—নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ॥নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিতনবপ্রীতিপ্রবাহহিল্লোলে॥চারি দিকে চিরদিন নবীন লাবণ্য,তব প্রেমনয়নছটা।হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর॥