পূজা — ৫৩৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে,আনন্দবসন্তসমাগমে॥বিকশিত প্রীতিকুসুম হেপুলকিত চিতকাননে॥

জীবনলতা অবনতা তব চরণে।হরষগীত উচ্ছ্বসিত হেকিরণমগন গগনে॥