পূজা — ৫৪২
গীতবিতান
এ কী সুগন্ধহিল্লোল বহিলআজি প্রভাতে, জগত মাতিল তায়॥
হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥বরন-বরন পুষ্পরাজি হৃদয় খুলিয়াছে আজি,সেই সুরভিসুধা করিছে পানপূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান—সে সুধা অনিলে উথলি যায়॥
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)