পূজা — ৫৫৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস—সাধক ওগো, প্রেমিক ওগো,পাগল ওগো, ধরায় আস॥এই অকূল সংসারেদুঃখ আঘাত তোমার প্রাণে বীণা ঝঙ্কারে।ঘোর বিপদ-মাঝেকোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাসো॥তুমি কাহার সন্ধানেসকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে!এমন ব্যাকুল ক’রেকে তোমারে কাঁদায় যারে ভালোবাস॥তোমার ভাবনা কিছু নাই—কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই।তুমি মরণ ভুলেকোন্ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥