পূজা — ৫৬৯
গীতবিতান
হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায়।ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালাহল খান্ খান্ হায় হায়॥এবার তবে জ্বালো আপন তারার আলো,রঙিন ছায়ার এই গোধূলি হোক অবসান হায় হায়॥এসো পারের সাথি—বইল পথের হাওয়া, নিবল ঘরের বাতি।আজি বিজন বাটে, অন্ধকারের ঘাটেসব-হারানো নাটে এনেছি এই গান হায় হায়॥