পূজা — ৫৭৫
গীতবিতান
আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে?ছুটল বেগে ফাগুন-হাওয়া কোন্ খ্যাপামির নেশায় পাওয়া,ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে॥কোন্ খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীর।সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির।চল্ যে সোজা, ফেল্ রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা,চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে॥