পূজা — ৫৮৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমেবাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে॥সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণীশেষক্ষণে দেন যেন তিনি নবজীবনের মুখ চুমে॥এই নিশীথের স্বপ্নরাজিনবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝেবধূবেশে সেই যেন সাজে নবদিনে চন্দনে কুঙ্কুমে॥