পূজা — ৫৯৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দুরে আমি ধাই—কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই॥মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে—নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকারজীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই॥