পূজা — ৬০৬
গীতবিতান
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে॥সাঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি-ঢালা,বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে॥ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে,জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে॥