পূজা — ৬১০
গীতবিতান
আগুনে হল আগুনময়।জয় আগুনের জয়॥মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না পুড়ে,মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয়॥
আগুন এবার চলল রে সন্ধানেকলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে।আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক রে মুছে,চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়॥