পূজা — ৭০
গীতবিতান
ও অকূলের কূল, ও অগতির গতি,ও অনাথের নাথ, ও পতিতের পতি।ও নয়নের আলো, ও রসনার মধু,ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,ও চরমের সুখ, ও মরমের ব্যথা।ও ভিখারির ধন, ও অবোলার বোল—ও জনমের দোলা, ও মরণের কোল।
রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)