প্রকৃতি — ১০৫
গীতবিতান
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরেযখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতেসে দিন তিমিরনিবিড় রাতে।
আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেলআমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথেসে দিন তিমিরনিবিড় রাতে।আমার দেহের সীমা গেল পারায়ে— ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে,মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে।