প্রকৃতি — ১০৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতিমম জল-ছলো-ছলো আঁখি মেঘে মেঘে।বিরহদিগন্ত পারায়ে সারা রাতি অনিমেষে আছে জেগে।যে গিয়েছে দেখার বাহিরে আছে তারি উদ্দেশে চাহি রে,স্বপ্নে উড়িছে তারি কেশরাশি পুরপবনবেগে।শ্যামল তমালবনেযে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধূলি-খনেবেদনা জড়ায়ে আছে তারি ঘাসে, কাঁপে নিশ্বাসে—সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া ছায়ায় রয়েছে লেগে।