প্রকৃতি — ১১০
গীতবিতান
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো বকুলফুলের দুলে,যেন মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে।ওরা চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায় হাস্যকল্লোল-উছল গীতিকায়বেণুমর্মরমূখর পবনে তরঙ্গ তুলে।আজি নীপশাখায়-শাখায় দুলিছে পুষ্পদোলা,আজি কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।মেঘপুঞ্জ গরজে গুরু গুরু, বনের বক্ষ কাঁপে দুরু দুরু—স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে।