প্রকৃতি — ১১৪
গীতবিতান
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে—চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে॥হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,ধাইতে খাইতে লােপ ক'রে চলে সীমা,কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘেবক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে॥পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের পানেদলে দলে চলে, কেন চলে নাহি জানে।
জানে না কিছুই কোন্ মহাদ্রিতলেগভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে,নাহি জানে তার ঘনঘোর সমারোহেকোন্ সে ভীষণ জীবন মরণ রাজে॥