প্রকৃতি — ১২০
গীতবিতান
আমি কী গান গাব যে ভেবে না পাই—মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই।বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে—মন ওদের কাছে চঞ্চলতার রাগিণী যাচে,সারাদিন বিরামহীন ফিরি যে তাই।আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান,রসের প্লাবনে ডুবিয়া যাই।কী কথা রয়েছে আমার মনের ছায়াতেস্বপ্নপ্রদোষে—আমি তারে যে চাই।