প্রকৃতি — ১২৫
গীতবিতান
ওগো সাঁওতালি ছেলে,শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে।ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারেবাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলেপুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,পীত ধড়াটিতে অরুণরেখা,কেয়াফুলখানি কবে তুলে আনিদ্বারে মোর রেখে গেলে।আমার গানের হংসবলাকাপাতিবাদল-দিনের তোমার মনের সাথি।ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণেতোমাতে আমাতে মিলিয়াছি একখানে,মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে।