প্রকৃতি — ১২৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি তোমায় আবার চাই শুনাবারেযে কথা শুনায়েছি বারে বারে॥আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজিঅবিরাম বর্ষণধারে।কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণেকানে কানে গুঞ্জরিব তাইবাদলের অন্ধকারে।