প্রকৃতি — ১২৮
গীতবিতান
এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানিবিজন ঘরের কোণে, এসো গো।নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে।আনো বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যূথীমালিকার মৃদু গন্ধে—নীলবসন-অঞ্চল-ছায়াসুখরজনী-সম মেলুক মনেহারিয়ে গেছে মোর বাঁশি,আমি কোন্ সুরে ডাকি তোমারে।পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী—কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে।