প্রকৃতি — ১২৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আজি ঝরো ঝরো মুখর বাদরদিনেজানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না।এই চঞ্চল সজল পবন-বেগে উদ্‌ভ্রান্ত মেঘে মন চায়মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে।মেঘমল্লারে সারা দিনমানবাজে ঝরনার গান।মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা—মন চায়মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে।