প্রকৃতি — ১৩৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,ওগো প্রবাসিনী, স্বপনে তবতাহার বারতা কি পেলে।আজি তরঙ্গকলকল্লোলে দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনিআনে বহিয়া কাহার বিরহ।লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতিনিশীথরাতের রাগিণী বহি।নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়ব্যর্থ শূন্যে তাকায়ে রহে।