প্রকৃতি — ১৫০
গীতবিতান
ওগো শেফালিবনের মনের কামনা,কেন সুদূর গগনে গগনেআছ মিলায়ে পবনে পবনে।
কেন কিরণে কিরণে ঝলিয়াযাও শিশিরে শিশিরে গলিয়া।কেন চপল আলোতে ছায়াতেআছ লুকায়ে আপন মায়াতে।তুমি মুরতি ধরিয়া চকিতে নামো-না,ওগো শেফালিবনের মনের কামনা।
আজি মাঠে মাঠে চলো বিহরি,তৃণ উঠুক শিহরি শিহরি।নামো তালপল্লববীজনে,নামো দলে ছায়াছবিসৃজনে।এসো সৌরভ ভরি আঁচলে,আঁখি আঁকিয়া সুনীল কাজলে।মম চোখের সমুখে ক্ষণেক থামো-না,ওগো শেফালিবনের মনের কামনা।
ওগো সোনার স্বপন, সাধের সাধনা,কত আকুল হাসি ও রোদনে,রাতে দিবসে স্বপনে বোধনে,জ্বালি জোনাকি প্রদীপমালিকা,ভরি নিশীথতিমিরথালিকা,প্রাতে কুসুমের সাজি সাজায়ে,সাঁজে ঝিল্লি-ঝাঁঝর বাজায়ে,কত করেছে তোমার স্তুতি-আরাধনা,ওগো সোনার স্বপন, সাধের সাধনা।
ওই বসেছ শুভ আসনেআজি নিখিলের সম্ভাষণে।আহা শ্বেতচন্দনতিলকে
আজি তোমারে সাজায়ে দিল কে।আহা বরিল তোমারে কে আজিতার দুঃখশয়ন তেয়াজি—তুমি ঘুচালে কাহার বিরহকাঁদনা,ওগো সোনার স্বপন, সাধের সাধনা।