প্রকৃতি — ১৫১
গীতবিতান
শরত-আলোর কমলবনেবাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে।তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাতকিরণ-মাঝে,হাওয়ায় কাঁপে আঁচলখানি—ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে।আকুল কেশের পরিমলেশিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুতলে।হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়—আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে।