প্রকৃতি — ১৫৩
গীতবিতান
শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি।ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলেবনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলেআজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণেঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতেওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে,শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি।