প্রকৃতি — ১৫৪
গীতবিতান
তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে।আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে।এই পাগল হাওয়া কী গান গাওয়াছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে।সে গান আমার লাগল যে গো লাগল মনে,আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে।ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়াএমন ক’রে লাগে আজি আমার নয়নে