প্রকৃতি — ১৫৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়।মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়।কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানেলুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন—পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়।