প্রকৃতি — ১৫৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা।প্রভাত তারে খুঁজতে যাবে—ধরার ধুলায় খুঁজে পাবেতৃণে তৃণে শিশিরধারা।দুখের পথে গেল চলে—নিবল আলো, মরল জ্বলে।রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,দুঃখ তখন হবে সারা।