প্রকৃতি — ১৬০

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওলো শেফালি, ওলো শেফালি,আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি।তারার বাণী আকাশ থেকে তোমার রূপে দিল এঁকেশ্যামল পাতায় থরে থরে আথর রুপালি।তোমার বুকের খসা গন্ধ-আঁচল রইল পাতা সেআমার গোপন কাননবীথির বিবশ বাতাশে।সারাটা দিন বাটে বাটে নানা কাজে দিবস কাটে,আমার সাঁঝে বাজে তোমার করুণ ভূপালি।