প্রকৃতি — ১৬১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।চিত্ত বিকাশিবে চরণ ঘিরে।বিরহতরঙ্গে অকূলে সে দোলেদিবাযামিনী আকুল সমীরে।