প্রকৃতি — ১৬৫

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমার রাত পোহালো শারদ প্রাতে।বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।তোমার বুকে বাজল ধ্বনিবিদায়গাথা আগমনী কত যে—ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে।যে কথা রয় প্রাণের ভিতর অগোচরেগানে গানে নিয়েছিলে চুরি ক’রে।সময় যে তার হল গতনিশিশেষের তারার মতো—শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে।