প্রকৃতি — ১৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওই বুঝি কালবৈশাখীসন্ধ্যা-আকাশ দেয় ঢাকি।ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে—শোন্ দেখি ঘোর হুঙ্কারে নাম তোরই ওই যায় ডাকি।

তোর সুরে আর তোর গানেদিস সাড়া তুই ওর পানে।যা নড়ে তার দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে,যা ভাঙা তাই ভাঙবে রে— যা রবে তাই থাক বাকি।