প্রকৃতি — ১৭৯
গীতবিতান
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আ য় আ য় আয়।ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হা য় হা য় হায়।
হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্বধূরা ধানের ক্ষেতে—রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হা য় হা য় হায়।মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো।আলোর হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে—ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হা য় হা য় হায়।