প্রকৃতি — ১৮১

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

আমরা নূতন প্রাণের চর হা হা।আমরা থাকি পথে ঘাটে, নাই আমাদের ঘর হা হা।নিয়ে পক্ব পাতার পুঁজি পালাবে শীত, ভাবছ বুঝি গো?ও-সব কেড়ে নেব, উড়িয়ে দেব দখিন-হাওয়ার ’পর হা হা।তোমায় বাঁধব নূতন ফুলের মালায়বসন্তের এই বন্দীশালায়।জীর্ণ জরার ছদ্মরূপে এড়িয়ে যাবে চুপে চুপে?তোমার সকল ভূষণ ঢাকা আছে, নাই যে অগোচর হা হা।