প্রকৃতি — ১৮৮

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

নব বসন্তের দানের ডালিএনেছি তোদেরই দ্বারে,আ য় আ য় আয়পরিবি গলার হারে।লতার বাঁধন হারায়ে মাধবী মরিছে কেঁদে,বেণীর বাঁধনে রাখিবি, বেঁধে—অলকদোলায় দোলাবি তারেআ য় আ য় আয়।বনমাধুরী করিবি চুরি আপন নবীন মাধুরীতে—সোহিণী রাগিণী জাগাবে সে তোদেরদেহের বীণার তারে তারে,আ য় আ য় আয়।