প্রকৃতি — ১৯
গীতবিতান
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ।স্বপ্নশেষে বাতায়নে হঠাৎ-আসা ক্ষণে ক্ষণেআধো-ঘুমেৱ-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ।বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলেআরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ।