প্রকৃতি — ১৯৬

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

এবার এল সময় রে তোর শুকনো-পাতা-ঝরা—যায় বেলা যায়, রৌদ্র হল খরা।অলস ভ্রমর ক্লান্তপাখা মলিন ফুলের দলেঅকারণে দোল দিয়ে যায় কোন্ খেয়ালের ছলে।স্তব্ধ বিজন ছায়াবীথিবনের-ব্যথা-ভরা।মনের মাঝে গান থেমেছে, সুর নাহি আর লাগে—শ্রান্ত বাঁশি আর তো নাহি জাগে।যে গেঁথেছে মালাখানি সে গিয়েছে ভুলে,কোন্‌কালে সে পারে গেল সুদূর নদীকূলে।রইল রে তোর অসীম আকাশ,অবাধপ্রসার ধরা।