প্রকৃতি — ১৯৯

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

গীতবিতান

ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী,পুলকিত চম্পার লহো অভিনন্দন—পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের,পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন—পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ—

উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন।তব আঁখিপল্লবে দিয়ে আঁকি বল্লভেগগনের নবনীল স্বপনের অঞ্জন।